ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০১:৪৪ এএম

বিনা চিকিৎসায় কারাগারেই মৃত্যুর আশঙ্কার কথা জানালেন ইমরান খান

ছবি : সংগৃহীত, বিনা চিকিৎসায় কারাগারেই মৃত্যুর আশঙ্কার কথা জানালেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক :  কারাগারে প্রয়োজনীয় চিকিৎসা না পেলে মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের ও স্ত্রী বুশরা বিবির সুচিকিৎসা নিশ্চিত করতে দেশটির শীর্ষ বিচারপতিদের কাছে খোলা চিঠি লিখেছেন তিনি। একই সঙ্গে চিকিৎসা ও কারাবাসের পরিস্থিতি নিয়ে আদালতের আগের নির্দেশনা কার্যকরের দাবি জানিয়েছেন।

ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। গত সপ্তাহে আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর তিনি এটি প্রকাশ্যে আনেন। সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় সাংবিধানিক আদালত ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা চিঠিতে ইমরান বলেন, ৭৪ বছর বয়সে কারাগারের কঠিন পরিস্থিতি তাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরতে পারবেন না।

দীর্ঘদিন নির্জন কারাবাস ও মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ না থাকায় তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলেও দাবি করেন তিনি। একাকিত্বের কারণে তার রক্তচাপ বিপজ্জনকভাবে বেড়ে গেছে এবং তা নিয়ন্ত্রণের বাইরে বলে চিঠিতে উল্লেখ করেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ব্রেন হ্যামারেজ ও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছেন তিনি। এরই মধ্যে তার হৃদ্‌যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন ইমরান।

চিঠিতে স্ত্রী বুশরা বিবির চোখের সমস্যা নিয়েও উদ্বেগ জানান তিনি। গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করা হয়। ইমরানের অভিযোগ, অস্ত্রোপচারের পরই তাকে আবার নির্জন কারাবাসে পাঠানো হয়। চিকিৎসকদের সঙ্গে দেখা করা কিংবা চিকিৎসার প্রতিবেদন পাওয়ার সুযোগও দেওয়া হয়নি। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও স্ত্রীর সঙ্গে নির্ধারিত সাক্ষাৎ বাতিল করা হচ্ছে এবং পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন

তবে কারা কর্তৃপক্ষের দাবি, গত সপ্তাহে চোখ পরীক্ষার জন্য ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়। এর আগে গত আগস্টে তার স্বাস্থ্যের অবনতি হলে সুপ্রিম কোর্ট তাকে ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল।

চিঠির শেষাংশে ইমরান খান বলেন, তিনি আদালতের কাছে বিশেষ কোনো সুবিধা চান না। বরং সুপ্রিম কোর্টের আগের আদেশ বাস্তবায়ন এবং নিজেদের শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। অন্যদিকে দুর্নীতির মামলায় ২০২৫ সালের জানুয়ারি থেকে বন্দি তার স্ত্রী বুশরা বিবি। তোশাখানা-২ মামলায় এই দম্পতিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২১ সালে সরকারি সফরে সৌদি যুবরাজের কাছ থেকে পাওয়া দামি বুলগারি অলংকার কেনাবেচার অভিযোগে মামলাটি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা চিকিৎসায় কারাগারেই মৃত্যুর আশঙ্কার কথা জানালেন ইমরান খান

১

১৩ ঘণ্টা অবরুদ্ধ থেকে অবশেষে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

২

১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরে কেমন করলেন রোনালদিনহো?

৩

জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা

৪

রামিসা হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির আপিলের রায় আজ

৫

শাহজাদপুরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ, আটক ৩

৬