ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০১:১০ এএম

১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরে কেমন করলেন রোনালদিনহো?

ছবি : সংগৃহীত, ১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরে কেমন করলেন রোনালদিনহো?

স্পোর্টস ডেস্ক : ১১ বছর বিরতির পর আবারও পেশাদার ফুটবলে ফিরেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে ৪৫ মিনিট মাঠে খেলেছেন ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা। ৪৬ বছর বয়সে তার এমন প্রত্যাবর্তন ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

গত জুনে ইতালির সিরি ‘সি’-এর ক্লাব রাভেন্নার সঙ্গে চুক্তির ঘোষণা দেন রোনালদিনহো। ফ্লুমিনেন্সের হয়ে খেলার পর ২০১৫ সালে পেশাদার ফুটবল থেকে অবসরে যান বলে ধারণা করা হয়েছিল। তবে দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলেন সাবেক বার্সেলোনা তারকা।

পাঁচ মাস পর স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফোরলির বিপক্ষে ম্যাচে রাভেন্নার শুরুর একাদশে জায়গা পান তিনি। মাঠে নেমে নিজের চিরচেনা নৈপুণ্যও দেখান। জুলিও দোনাতির করা প্রথম গোলের আক্রমণেও ভূমিকা ছিল তার। তবে নিজে গোলের সুযোগ তৈরি করতে পারেননি।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৯৯টি গোল করেছেন রোনালদিনহো। প্রত্যাবর্তনের ম্যাচে ৩০০তম গোলের দেখা না পেলেও প্রথমার্ধ শেষে সমর্থকদের অভিবাদন জানিয়ে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয়ার্ধে তার জায়গায় খেলেন মাত্তেও মাজ্জিও।

খেলার পাশাপাশি রাভেন্নার শেয়ারহোল্ডারও হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। ফলে ক্লাবটির সঙ্গে তার সম্পর্ক আরও গভীর হয়েছে।

আরও পড়ুন

ম্যাচ শেষে স্কাই ইতালিয়াকে রোনালদিনহো বলেন, ‘সময়টা খুব দ্রুত চলে গেল। আমার কাছে ফুটবল সব সময়ই এমন। এটা কি আমার শেষ ম্যাচ? জানি না। সভাপতি যদি আমাকে আবার ডাকেন, আমি ফিরে আসব। এখানে আসতে পারা সব সময়ই আনন্দের।’

তিনি আরও বলেন, ‘এখানে খেলতে পেরে এবং ড্রেসিংরুমে ম্যাচের আগে প্রস্তুতির সময় কাটাতে পেরে ভালো লেগেছে। ফুটবল সব সময়ই আমার জীবনের সবচেয়ে সুন্দর বিষয়।’

রোনালদিনহোর বক্তব্যে ইঙ্গিত মিলেছে, রাভেন্নার আমন্ত্রণ পেলে ভবিষ্যতেও আবার মাঠে নামতে পারেন ফুটবলের এই কিংবদন্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরে কেমন করলেন রোনালদিনহো?

১

জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা

২

রামিসা হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির আপিলের রায় আজ

৩

শাহজাদপুরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ, আটক ৩

৪

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে আটক ২

৫

কানাডায় আইকাও সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

৬