ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ০৯:৫৩ পিএম

বগুড়ার আদমদীঘির শালগ্রামে নবান্ন উৎসব উপলক্ষে ১২০ মণের বেশি মাংস বিক্রি

বগুড়ার আদমদীঘির শালগ্রামে নবান্ন উৎসব উপলক্ষে ১২০ মণের বেশি মাংস বিক্রি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উপলক্ষে রাত থেকে ভোরের মধ্যে প্রায় ১২০ মণ মাংস বিক্রি হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে নয়টি মহিষ এবং ১৫ টি গরু জবাই করে প্রায় ১২০ মণ মাংস পরদিন আজ সোমবার (১৬ নভেম্বর) নবান্নের দিন ভোরেই বিক্রি শেষ। সকালে অনেকেই মাংস কিনতে এসে  না পেয়ে ফিরে গেছেন।

জানা যায়, বগুড়ার আদমদিঘি উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শালগ্রামে যুগ যুগ ধরে তাক লাগানো নবান্ন উৎসব পালন হয়ে থাকে। ওই গ্রামে দিনটি পালনে পাড়া মহল্লায় তিন দিনব্যাপী খেলাধুলা, পুরস্কার বিতরণ, গান-বাজনাসহ আরোচানা সভার আয়োজন করে শালগ্রাম নবীন ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার মুক্তা। প্রতিবছরের মত এবছরও নবান্ন উপলক্ষে সমগ্র গ্রামজুড়ে মেলার আয়োজন করা হয়। আকর্ষণীয় ওই মেলায় শিশুদের জন্য নৌকার দোল, চরকিসহ নানা ধরনের চিত্ত বিনোদনের আয়োজন করা হয়েছে। এছাড়া মেলায় হরেক রকমের মিষ্টি, ফুসকা, হুরম, জিলাপির দোকান এবং মেয়েদের জন্য চুরি-ফিতাসহ রকমারির দোকানে পসরা সাজিয়ে তুলেছে দোকানিরা।

আরও পড়ুন

সমস্ত গ্রামকে বৈদ্যুতিক আলোয় আলোকিত ও সজ্জিত করা হয়েছে। মেলায় হাজারও দর্শকদের সমাগম হওয়ায় বিকাল তিনটা থেকে গ্রামের একমাত্র সড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শালগ্রামের নব্বই ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তি আব্দুল গফুর জানায়, তিনি এই গ্রামে তার দাদার আমল থেকে নবান্ন অনুষ্ঠান দেখে আসছেন।

শত বছর পূর্ব থেকে এই গ্রামে নবান্ন উৎসব হয়ে থাকে। এছাড়া পরদিন মঙ্গলবার গ্রামে বৌ মেলাও অনুষ্ঠিত হবে বলে অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মোস্তফা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শালগ্রামে নবান্ন উৎসব উপলক্ষে ১২০ মণের বেশি মাংস বিক্রি

১

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

২

বগুড়ার নন্দীগ্রামে দুই যুগেও চালু হয়নি ২০ শয্যার হাসপাতাল

৩

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১১২ টাকা

৪

জয়পুরহাটের কালাইয়ে তিন দিনে প্রতিমণ ধানে দাম কমেছে চার’শ থেকে সাড়ে চার’শ টাকা

৫

সংসদে জবাব না পেলে জনগণের আদালতে আমাদের কথা বলতে হবে: ডা. শফিকুর

৬