ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ০৮:৪৪ পিএম

পঞ্চগড়ের বোদায় নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন মহাসড়ক অবরোধ

পঞ্চগড়ের বোদায় নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন মহাসড়ক অবরোধ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় পাঁচদিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়ামের সন্ধানের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন তার সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। দ্রুত সিয়ামকে খুঁজে বের করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বোদা বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুবেল ইসলাম, বোদা পৌর বিএনপির সদস্যসচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, বোদা পৌরভার ৩ নম্বর ব্লকের সাবেক কাউন্সিলর খাদেমুল ইসলাম, নিখোঁজ শিক্ষার্থী সিয়ামের বাবা মো. সল্লু ইসলামসহ অন্যরা।

কর্মসূচিতে সিয়ামের শিক্ষক, সহপাঠী, এলাকাবাসী ও সাধারণ মানুষসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয়পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে এবং প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুন

পরে বোদা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল এবং বোদা পৌর বিএনপির সদস্যসচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়ের আশ্বাস ও অনুরোধে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের বোদায় নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন মহাসড়ক অবরোধ

১

দর্শক এখনো তাদের নতুন নাটক দেখতে চায়

২

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

৩

বগুড়ার কাহালুর বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের নব-নির্মিত ভবন উদ্বোধন

৪

চট্টগ্রাম থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চিন্ময়

৫

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

৬