ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ০৮:৪০ পিএম

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের খাল মাগুরা এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন

ওসি মোহাম্মদ হুসাইন জানান, সোমবার ভোরে খাল মাগুরা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহটির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

১

বগুড়ার কাহালুর বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের নব-নির্মিত ভবন উদ্বোধন

২

চট্টগ্রাম থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চিন্ময়

৩

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

৪

নিখোঁজের ছয় দিন পর কালীনদী থেকে দিনমজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

৫

বগুড়ার কাহালুতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

৬