ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ০৩:৪৮ পিএম

গাজীপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

গাজীপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি আব্দুল আলীমকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) রাতে গাজীপুর জেলা শহরের রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

গাজীপুর মহানগর ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল আলীমকে আটক করা হয়েছে। কালিয়াকৈরে চন্দ্রা ও সফিপুর এলাকায় শ্রমিক আন্দোলন কেন্দ্র করে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শ্রমিকের ছদ্মবেশে ভাঙচুর ও সড়ক অবরোধ– এসব কর্মকাণ্ডে আব্দুল আলীমের সম্পৃক্ততা থাকতে পারে বলে পুলিশের সন্দেহ।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি-ডিবি) অশোক কুমার পাল জানান, সাবেক চেয়ারম্যান আব্দুল আলীমের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

আরও পড়ুন

রোববার রাতে তাকে আটক করা হয়েছে।

জানা গেছে, গত শনিবার গার্মেন্টস শ্রমিক পরিচয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ভাঙচুর চালিয়েছে।

ওই ঘটনার পর পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

১

হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

২

তারেক রহমানের ৬২তম জন্মদিনে ঢাবিতে ৬২টি বৃক্ষরোপণ করবে ছাত্রদল

৩

গাজীপুরে কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪

ঝিনাইদহে বারবাজার রেল স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ

৫

শিক্ষার্থীদের এআইয়ের ওপর নির্ভরশীল হলে চলবে না, জ্ঞান চর্চায় মনোযোগী হতে হবে: শিক্ষামন্ত্রী

৬