পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়।
নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ করার জন্য এ সভা আহ্বান করা হয়েছিল।
আরও পড়ুনসভাটি ঢাকার বিজয়নগরে শ্রম ভবনে অবস্থিত শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শিগগির সভার নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্টদের জানানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_original_1790485455_original_1790657512_original_1791809174_medium_1794807290.jpg)
_medium_1794807079.jpg)



_medium_1794754515.jpg)

