ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০৮:২৬ পিএম

বগুড়ার সারিয়াকান্দির মাঠে মাঠে আমন ধান কাটার উৎসব: বাম্পার ফলন

বগুড়ার সারিয়াকান্দির মাঠে মাঠে আমন ধান কাটার উৎসব: বাম্পার ফলন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে আমন ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি। চলছে নতুন ধানের পিঠা পায়েস তৈরির প্রস্তুতি। এ বছর আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৩ হাজার হেক্টর। উৎপন্ন হয়েছে ১৩ হাজার ১০০ হেক্টর জমিতে।

বগুড়া সারিয়াকান্দির মাঠে মাঠে দুলছে সোনালী আমন ধানের শীষ। গত কয়েকদিন ধরেই ধানগুলো পাকতে শুরু করেছে। কৃষকেরা তাই কয়েকদিন আগে থেকেই আমন ধান কর্তন শুরু করেছেন। কেউবা গানে গানে ধান কাটছেন, কেউবা মেশিন বা হাতে ধানগাছ হতে ধান আলাদা করতে ব্যস্ত সময় পার করছেন। এদিকে বাড়ির বধূরা ধানগুলো পরিস্কার করে তা সিদ্ধ করে রোদে শুকাতে ব্যস্ত থাকছেন।

এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং বন্যার পানিতে ধানগাছ আক্রান্ত না হওয়ায় ফলন গত বছরগুলোর তুলনায় বেশি হয়েছে। তবে কাক্সিক্ষত পরিমাণ বৃষ্টি না হওয়ায় কৃষকেরা শ্যালো মেশিনে পানি দিয়েছেন এবং ফসলের একটি নির্দিষ্ট পরিমাণ ছাড় দেয়ার শর্তে তারা ধানচাষ করেছেন।

কৃষকেরা এ উপজেলায় ‎ব্রিধান ৪৯, ৫১, ৭৫, ১০৩, ৩৪, বি আর ১১, লাল রনজিত, সাদা রনজিত, গুটি স্বর্ণা, স্বর্ণা ৫, হাইব্রিড- ধানী গোল্ড, গোল্ডেন ১ প্রভূতি নানা জাতের আমন ধান জমিতে চাষ করেছেন। তাদের সাথে কথা বলে জানা গেছে, হাইব্রিড জাতের ধানের ফলন দেশি জাতের ধানের চেয়ে কয়েকগুণ বেশি হয়েছে।

উপজেলার বেশিরভাগ কৃষকরা নতুন ধান কেটে নতুন অতিথিদের জন্য পিঠা পায়েস এবং নানা ধরনের রকমারি গ্রামীণ খাবার তৈরির প্রস্তুতি গ্রহণ করছেন। এদিকে বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি মণ ধান বাজারে ৯০০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকা মণ পর্যন্ত বিক্রি হচ্ছে।

সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, গত বছর এ উপজেলায় ১২ হাজার ৯৯০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ১৩ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছিল। এ বছর আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৩ হাজার হেক্টর।

আরও পড়ুন

উৎপন্ন হয়েছে ১৩ হাজার ১০০ হেক্টর জমিতে। গত বছর প্রতি হেক্টর জমিতে হাইব্রিড জাতের সাড়ে ৪ মেট্রিক টন, উফসী জাতের ৩.৪ মেট্রিক টন এবং স্থানীয় জাতের আমন ধান প্রতি হেক্টরে দেড় মেট্রিক টন উৎপন্ন হয়েছে। তথ্য অনুযায়ী, গত সপ্তাহ পর্যন্ত উপজেলায় ১ হাজার ৮০০ হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। ফলন গত বছরের তুলনায় একটু বেশি হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের চাষি শাহিদুল ইসলাম বলেন, ৪ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছিলাম। গত শনিবার সবগুলো জমির ধান কর্তন করেছি। ফলন মোটামুটি ভালো হয়েছে। ধানগুলোর কিছু বাজারে ৯০০ টাকা মণ দরে বিক্রি করেছি।

কিছুটা লাভবান হয়েছি। ধানের দাম সরকার যদি আরও একটু বাড়িয়ে দিতো তাহলে আমরা আরও বেশি লাভবান হতে পারতাম। নতুন ধান ঘরে ওঠার আনন্দে আত্মীয় স্বজনদের দাওয়াত করেছি। তাদের নতুন ধানের পিঠা পায়েস খাওয়াবো।

সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, বন্যা না হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। যা কৃষকেরা বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন। সারা উপজেলায় এখন ধান কাটার ধূম পরেছে। ভালো ফলনের জন্য আমাদের কৃষি কর্মকর্তাগণ প্রতিনিয়ত মাঠে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দির মাঠে মাঠে আমন ধান কাটার উৎসব: বাম্পার ফলন

১

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানায় যৌন উত্তেজক সিরাপসহ আটক- ১

২

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর

৩

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীর বক্তব্যে অসংগতি

৪

ভালো ফলনেও হতাশ বগুড়ার মরিচ চাষিরা

৫

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটো রিং পরানো সম্পন্ন

৬