প্রথম বলেই আউট অভিষিক্ত রবিন
স্পোর্টস ডেস্ক : টেস্ট অভিষেকটা স্মরণীয় হলো না মাহফিজুল ইসলাম রবিনের। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলেই সাজঘরে ফিরতে হলো এই ডানহাতি ওপেনারকে। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার বলে গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। ম্যাচেরও প্রথম বল ছিল সেটি।
তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমে কোনো রান না করেই ফিরতে হলো ২২ বছর বয়সী এই ব্যাটারকে। মাহফিজুলের বিদায়ের পর ক্রিজে এসেছেন মুমিনুল হক। তিনিও ৭ বল খেলে শূন্য রানে আউট হয়েছেন।
অভিষেকের প্রথম বলেই আউট হয়ে অনাকাক্সিক্ষত এক রেকর্ডে নাম জড়ায় মাহফিজুলের।
বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টের কোনো ইনিংসে প্রথম বলেই আউট হলেন তিনি। সব মিলিয়ে অভিষেকে প্রথম বলে আউট হওয়া বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার তিনি। আগের তিনজনই ছিলেন বোলার-২০০৪ সালে নাজমুল হোসেন, ২০০৬ সালে আব্দুর রাজ্জাক ও ২০১৮ সালে নাজমুল ইসলাম।
আরও পড়ুনএর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ১২২তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয় মাহফিজুল ইসলাম রবিনের।
টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় শান্ত বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করতে যাচ্ছি। পিচটা শুকনো মনে হচ্ছে এবং আমার মনে হয় আমরা প্রথম ইনিংসে একটা ভালো স্কোর গড়তে পারব।’
মন্তব্য করুন

_medium_1794730657.jpg)
_medium_1794729870.jpg)
_medium_1794729442.jpg)
_medium_1794728321.jpg)
_medium_1794722513.jpg)
_medium_1794720522.jpg)
_medium_1794731211.jpg)
_medium_1794719143.jpg)