দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনের ২নং প্ল্যাটফর্মে নেই ছাউনি, যাত্রীদের দুর্ভোগ
ফুুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বৃষ্টি নামলেই শুরু হয় যাত্রীদের ছোটাছুটি। শীতের কুয়াশা আর প্রখর রোদেও স্বস্তি নেই। কেউ ছোটেন টিকিট কাউন্টারের দিকে, কেউ দোকানের নিচে, আবার কেউ আশ্রয় নেন ১নং প্ল্যাটফর্মে। কিন্তু ট্রেনের ঘোষণা এলেই সেই আশ্রয় ছেড়ে আবার ছুটতে হয় ২নং প্ল্যাটফর্মে। প্রায় ৩৫০ মিটার দীর্ঘ এ প্ল্যাটফর্মে নেই কোনো যাত্রী ছাউনি। ফলে চরম দুর্ভেগ পোহাতে হয় যাত্রীদের।
ছাউনি না থাকায়, রোদ-বৃষ্টিতে দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনের ২নং প্ল্যাটফর্মে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। আবার তীব্র রোদ এবং কুয়াশা উপেক্ষা করে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। ছাউনিহীন প্ল্যাটফর্মে বৃষ্টির পানিতে ভিজে যায় যাত্রীদের কাপড়, ব্যাগ, কাগজপত্র ও প্রয়োজনীয় সামগ্রী।
অন্যদিকে রোদের সময় প্রচণ্ড গরমে দাঁড়িয়ে থাকতে গিয়ে দুর্ভোগ আরও বাড়ে। কোথাও দাঁড়ানোর মতো নিরাপদ ও স্বস্তিদায়ক জায়গা না থাকায় আবহাওয়া যেমনই হোক, অপেক্ষা করতে হয় গন্তব্যের ট্রেনের জন্য। সবচেয়ে বেশি বিপাকে পড়েন শিশু, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী যাত্রীরা।
আরও পড়ুনস্থানীয়দের অভিযোগ, ১নং প্ল্যাটফর্মে ছাউনি থাকলেও ২নং প্ল্যাটফর্মের যাত্রীদের জন্য নেই কোনো স্থায়ী ব্যবস্থা। অথচ ট্রেন ক্রসিংয়ের কারণে নিয়মিত ওই প্ল্যাটফর্র্মেই ট্রেন দাঁড়ায়। ফলে ছাউনি না থাকলেও যাত্রীদের বাধ্য হয়েই সেখানে আগে থেকে অপেক্ষা করতে হচ্ছে। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে অন্তত একটি অংশে হলেও দ্রুত ছাউনি নির্মাণ করা প্রয়োজন।
ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী বলেন, ২নং প্ল্যাটফর্মে ছাউনি না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এসব সমস্যা নিয়ে যাত্রীরা প্রায়ই অভিযোগ করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
মন্তব্য করুন



_medium_1794743342.jpg)




