জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের নীচে কাটা পড়ে নারীর মৃত্যু
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে ষাটোর্ধ্ব অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। রেললাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। গতকাল রোববার সকালে পাঁচবিবি রেলস্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা যায়, সকাল ৯ টা ১০ মিনিটের দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটী এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেলস্টেশন অতিক্রম করার সময় ওই নারী ট্রেনের সামনে গিয়ে হাত উঠিয়ে ট্রেন থামানোর চেষ্টা করেন। এসময় ট্রেনের নিচে কাটা পড়েন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পান।
আরও পড়ুনঘটনাটি জানাজানি হলে আশপাশের এলাকার লোকজন সেখানে ভিড় করেন। পাঁচবিবি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ দেখে বিষয়টি রেলওয়ে পুলিশ (জিআরপি) কে অবগত করা হয়েছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি।
মন্তব্য করুন

_medium_1794743342.jpg)




_medium_1794737836.jpg)


