ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০৫:৫০ পিএম

খুলনায় ট্রেনের ধাক্কায় নিহত যুবক

খুলনায় ট্রেনের ধাক্কায় নিহত যুবক

খুলনার আড়ংঘাটা এলাকায় ট্রেনের ধাক্কায় মিঠুন সরকার (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ রোববার দুপুর ১২টার দিকে আড়ংঘাটা রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মিঠুন সরকার নগরের আড়ংঘাটা এলাকার বাসিন্দা শিশির সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে মিঠুন সরকার রেললাইন পার হওয়ার সময় বেনাপোল থেকে মোংলাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এতে তাঁর মাথা ও পেটে আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন

খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ট্রেনের ধাক্কায় নিহত যুবক

১

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নেবে আরএফএল গ্রুপ

২

১০ দিনেই ১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

৩

ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, পাঁচশ ছুঁইছুঁই

৪

নেতারা যদি হকারদের থেকে টাকা নিতো তাহলে অভিযানে নেতৃত্ব দিতো না: বিএনপি নেতা

৫

বদলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

৬