পদ্মায় ধরা পড়ল ১৭ কেজির পাঙ্গাস, দাম ৩৫ হাজার টাকা
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীর উজানে জেলে পিমা হালদারের জালে ধরা পড়েছে ১৭ কেজি ৫০০ গ্রামের ওজনের একটি পাঙ্গাস মাছ। মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
আজ রবিবার (১৫ নভেম্বর) ভোরের দিকে দৌলতদিয়ার পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে।
এ বিষয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, রবিবার ভোরের দিকে দৌলতদিয়ার মাছ বাজারের ইউসুফ মোল্লার আড়ত থেকে মাছটি ২ হাজার টাকা কেজি দরে মোট ৩৫ হাজার টাকায় কিনে নিয়েছি। ঢাকার এক ব্যবসায়ীর কাছে লাভে মাছটি বিক্রি করা হয়েছে।
আরও পড়ুনজেলা মৎস্য অফিসার মাহবুব উল হক বলেন, রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়া একটি পাঙ্গাস মাছ ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। পানি হ্রাস পাওয়ার সাথে সাথে পদ্মায় জেলের জালে বড় আকৃতির মাছ ধরা পড়ছে। পদ্মার মাছের চাহিদা বেশি থাকায় দাম বেশি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1794737836.jpg)
_medium_1794737327.jpg)
_medium_1794736820.jpg)
_medium_1794730045.jpg)
_medium_1794728513.jpg)

_medium_1794737619.jpg)
_medium_1794735646.jpg)