‘দার-ই-নিজাত’ নিয়ে ভক্তদের জন্য বিশেষ খবর
বিনোদন ডেস্ক : পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। নাটকটির গল্প, অভিনয় নির্মাণশেলী ইতিমধ্যে দর্শকের মন জয় করেছে। পাকিস্তানের পাশাপাশি ভারত, বাংলাদেশ, নেপালসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও সমান জনপ্রিয় নাটকটি। তবে ভক্তদের মনে প্রশ্ন কত পর্বে শেষ হবে এই নাটক? পাওয়া গেছে সেই প্রশ্নের উত্তর।
পাকিস্তানের সংবাদমাধ্যম রিভিউইটের প্রতিবেদন অনুযায়ী, ‘দার-ই-নিজাত’-এর মোট পর্বসংখ্যা নিয়ে তথ্য জানিয়েছেন ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও নাটক পর্যালোচক সোনিয়া রাও। তার দেয়া তথ্য অনুযায়ী, শুরুতে নাটকটির জন্য ৩৮ পর্বের পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। তবে দর্শকদের ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়ায় পর্বসংখ্যা বাড়িয়ে ৪২ করা হয়েছে। নিজের ভ্লগে সোনিয়া রাও বলেন, ‘দার-ই-নিজাত’ ভক্তদের জন্য তার কাছে বিশেষ খবর রয়েছে। নাটকটি শেষ হয়ে যাচ্ছে ভেবে যারা মন খারাপ করছিলেন, তাদের চিন্তার কারণ নেই। কারণ, এখনো বেশ কয়েকটি পর্ব বাকি রয়েছে। এমনকি দর্শকদের আগ্রহ অব্যাহত থাকলে পর্বসংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।
নাটকটির জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, অনেক দর্শক সামাজিক যোগাযোগমাধ্যমে বলছেন, তারা চাইলে ‘দার-ই-নিজাত’-এর হাজার পর্বও দেখতে রাজি। তবে একই সঙ্গে তাদের আশঙ্কা, অযথা গল্প দীর্ঘ করা হলে নাটকটির আকর্ষণ নষ্ট হতে পারে।
আরও পড়ুনউমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছে থ্রি এস এন্টারটেইনমেন্ট। এআরওয়াই ডিজিটালে প্রচারের পাশাপাশি এআরওয়াই প্লাস অ্যাপেও দেখা যাচ্ছে নাটকটি। এতে জারিয়াব ও আবুবকরের ভালোবাসা এবং জীবনের পরিবর্তনের গল্প তুলে ধরা হয়েছে। নাটকের আবু বকর চরিত্রে অভিনয় করা শেহরিয়ার মুনাওয়ার এবং জারিয়াব চরিত্রের দুরে ফিশান সেলিম। সামনের পর্বগুলোতে গল্পে আরও কী চমক অপেক্ষা করছে, তা জানতে মুখিয়ে আছেন দর্শকেরা।
মন্তব্য করুন

_medium_1794727743.jpg)

_medium_1794666550.jpg)
_medium_1794664634.jpg)

_medium_1794663414.jpg)
_medium_1794729870.jpg)

_medium_1794731211.jpg)