আমরা যুদ্ধও নয়, শান্তিও নয়-এমন অবস্থায় থাকব না : গালিবাফ
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কিংবা যুদ্ধ-দুই পরিস্থিতির জন্যই ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে কোনও সামরিক পদক্ষেপ নিলে ইরানি বাহিনী তার জবাব দেবে। সংঘাতের ভৌগোলিক পরিসরও নির্ধারণ করবে ইরানের বাহিনী।
গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায়, নাকি যুদ্ধে যেতে চায়-এ নিয়ে ইরানের কিছু যায় আসে না। তবে ওয়াশিংটন তেহরানের সাতটি শর্ত মেনে নিলে সমঝোতার পথ খোলা রয়েছে। এসব শর্তকে তিনি ‘যৌক্তিক’ বলে বর্ণনা করেন।
আরও পড়ুনতিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবার কোনও ভুল করলে সংঘাতের ভৌগোলিক পরিসর ইরানের বাহিনীই নির্ধারণ করবে। গালিবাফ স্পষ্ট করে বলেন, ‘আমরা যুদ্ধও নয়, শান্তিও নয়- এমন অবস্থায় থাকব না।’
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_original_1794120722_medium_1794730201.jpg)
_medium_1794729663.jpg)
_original_1794208475_medium_1794727923.jpg)
_medium_1794725975.jpg)
_medium_1794723870.jpg)


_medium_1794731211.jpg)
_medium_1794719143.jpg)