ভিডিও শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৬ ০১:৫০ পিএম

গ্রিসের জালে নেদারল্যান্ডসের ৭ গোল

গ্রিসের জালে নেদারল্যান্ডসের ৭ গোল

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের জালে একের পর এক বল পাঠিয়ে নেশনস লিগে গোল উৎসব করেছে নেদারল্যান্ডস। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় শুক্রবার রাতে গ্রিসকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ডাচরা। ম্যাচের সবচেয়ে উজ্জ্বল নাম তিজানি রেইনডার্স। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেছেন তিনি। বড় এই জয়ে গ্রুপ ‘এ২’-এর শীর্ষস্থানও আরও মজবুত করেছে নেদারল্যান্ডস।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই ক্রিসেনসিও সামারভিলের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। গ্রিসের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বল জালে পাঠান তিনি। এরপর শুরু হয় রেইনডার্সের গোল উৎসব। ১২ মিনিটে জোয়ি ফেরমানের পাস থেকে প্রথম গোল করেন এই মিডফিল্ডার। ছয় মিনিট পর ডনিয়েল মালেনের পাস কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। 

প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন রেইনডার্স। ডেনজেল ডামফ্রিসের হেডে বাড়ানো বল কাছ থেকে জালে পাঠিয়ে নিজের তৃতীয় গোলটি করেন তিনি। এরপর বিরতির ঠিক আগে ইয়ুরিয়েন টিম্বারের গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় নেদারল্যান্ডস। প্রথম ৪৫ মিনিটেই ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারণ হয়ে যায়।

বিরতির পরও থামেনি ডাচদের গোলের ক্ষুধা। ঘণ্টা পূর্ণ হওয়ার কিছু আগে নিজের দ্বিতীয় গোল করেন টিম্বার। গোলরক্ষকের ফিরিয়ে দেওয়া বল পেয়ে জালে পাঠান তিনি। এরপর ডামফ্রিসের দারুণ নৈপুণ্যের পর ৭ গোলের ব্যবধান পূর্ণ করেন ডনিয়েল মালেন। দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকেরা।

আরও পড়ুন

এই জয়ে নেশনস লিগের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছে নেদারল্যান্ডস। এর আগে প্রতিযোগিতায় ৭-০ ব্যবধানের জয় ছিল, এবার সেই তালিকায় নতুন করে নাম লেখাল ডাচরা। গ্রিসও ম্যাচের আগে অপরাজিত ছিল। কিন্তু আমস্টারডামে স্বাগতিকদের আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি তারা।

পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ২’-এর শীর্ষে নেদারল্যান্ডস। সমান পাঁচ ম্যাচে জার্মানি ও গ্রিসের পয়েন্ট ৮ করে। ফলে শেষ ম্যাচে জার্মানির বিপক্ষে ডাচদের লড়াই যেমন শীর্ষস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ, তেমনি কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণেও বড় ভূমিকা রাখবে। সোমবার বার্লিনে জার্মানির মুখোমুখি হবে নেদারল্যান্ডস। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসের জালে নেদারল্যান্ডসের ৭ গোল

১

মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলি, মা-ছেলেসহ নিহত ৪

২

অব্যাহত অবরোধে অচল সাজেকের পর্যটন শিল্প

৩

চীনে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-শি-পুতিন

৪

মেসি পরবর্তী যুগ হার দিয়ে শুরু আর্জেন্টিনার 

৫

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৬ষ্ঠ চালান

৬