দুর্দান্ত গোলের পর ঢাকায় বিশেষ সুবিধা পাচ্ছে ফারহানের পরিবার
ইতোমধ্যে ফারহানের পরিবার ঢাকায় পৌঁছেছে। বাফুফে সভাপতির পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী, ফারহান ও তার পরিবারের থাকা-খাওয়াসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করছে সংস্থাটি। পরিবারের যাবতীয় ব্যয়ও বহন করছে বাফুফে।
ফারহানের জন্য বিশেষ পুরস্কার বা উপহার থাকছে কি না, তা নিয়ে ক্রীড়াঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। তবে জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, তরুণ এই ফুটবলারের জন্য প্রয়োজনীয় সবকিছুই করছে বাফুফে।
তিনি বলেন, ‘ফারহানের জন্য যতটুকু যা করা দরকার, আপনারা কল্পনাও করতে পারবেন না আমরা কী করছি।’
আরও পড়ুনতবে ব্যক্তিগত পুরস্কার বা উপহার নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না দলের ম্যানেজার। কারণ, এই মুহূর্তে ব্যক্তিগত অর্জনের চেয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাই দলের প্রধান লক্ষ্য।
আমিরুল ইসলাম বাবু জানান, ফারহানসহ পুরো দলের মনোযোগ এখন সাফ চ্যাম্পিয়ন হওয়ার দিকে। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের পর ফারহানকে ঘিরে নেওয়া উদ্যোগ ও অন্যান্য বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
মন্তব্য করুন









_medium_1794559820.jpg)