ভিডিও শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৬ ১১:৩৬ এএম

সাফ চ্যাম্পিয়নশিপ

একুশ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে রাতে মাঠে নামছে বাংলাদেশ

একুশ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে রাতে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ (শনিবার) রাতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে সেমিফাইনাল।

একুশ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ের আগে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান কিছুটা স্বস্তি দিচ্ছে স্বাগতিকদের। আন্তর্জাতিক ফুটবলে জয়-পরাজয়ের হিসাবেও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ।

দুই দেশের ফুটবল দ্বৈরথের ইতিহাস বেশ পুরোনো। ১৯৮৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে দুই দল মুখোমুখি হয়েছে ১৮ বার। এর মধ্যে বাংলাদেশের জয় আটটি, পাকিস্তানের পাঁচটি। বাকি পাঁচ ম্যাচ হয়েছে ড্র। অর্থাৎ মুখোমুখি লড়াইয়ে জয়ের সংখ্যায় তিন ম্যাচে এগিয়ে লাল-সবুজের দল।

আরও পড়ুন

দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ের পর কেটে গেছে ৮ বছর। দীর্ঘদিন এবার আবারও গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি তারা। পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে থাকলেও সেমিফাইনালে অতীতের হিসাবের চেয়ে মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে ফাইনালের টিকিট। ২১ বছর আগে পাকিস্তানকে হারিয়ে যে ফাইনালে উঠেছিল বাংলাদেশ, এবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তির অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে রাতে মাঠে নামছে বাংলাদেশ

১

দেশে ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত

২

ভরিতে ২,২১৬ টাকা কমলো সোনার দাম

৩

মেধা হারাচ্ছে আবেগে ভরা তরুণ সমাজ

৪

চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচল শুরু

৫

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৮

৬