ভিডিও শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৬ ০২:১৭ এএম

কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা

ছবি : সংগৃহীত, কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, কুরআনের মাহফিলে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দেয়, তারা মুসলমান হলেও তাদের জন্মের ঠিক নেই। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসরের নামাজের পর মঞ্চে উঠে প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন আমির হামজা। এ সময় নবীজির সময়েও দ্বীনের কাজে বাধা দেওয়া হয়েছিল উল্লেখ করে মাহফিলে বাধাদানকারীদের উদ্দেশে বিভিন্ন মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

নিজের সাম্প্রতিক অডিও ফাঁসের প্রসঙ্গ টেনে আমির হামজা ক্ষোভ প্রকাশ করে বলেন, ছয় বছর আগের কোনো সভাপতিকে জুতা মারার ঘটনা কিংবা অন্য কারও গল্পের অডিও এখন তার নামে চালিয়ে দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ২০১২ সাল থেকে কুরআনের ময়দানে বক্তব্য দিয়ে আসলেও ২০২৬ সালে মনোনয়ন পাওয়ার পরই কেন এসব বিষয় সামনে আনা হচ্ছে। এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা

১

চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

২

যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম

৩

দুর্দান্ত গোলের পর ঢাকায় বিশেষ সুবিধা পাচ্ছে ফারহানের পরিবার

৪

নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার

৫

ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

৬