ভিডিও শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৬ ১২:৩২ এএম

মিরপুরে মধ্যরাতে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক

ছবি : সংগৃহীত, মিরপুরে মধ্যরাতে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক

রাজধানীর মিরপুরে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত কর্মী ও যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে মিছিলের চেষ্টা করার সময় ছাত্রলীগের সাত কর্মীকে আটক করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে মিরপুর মডেল থানার মিরপুর-২ এলাকায় ছাত্রলীগের কয়েকজন কর্মী মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে।

আরও পড়ুন

এ ছাড়া থানায় দায়ের করা নাশকতার মামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আটজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে মধ্যরাতে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক

১

সরকারি সহযোগিতা পেতে কাউকে টাকা দেবেন না: সমাজকল্যাণমন্ত্রী

২

১১ দলের ট্রেনমার্চ স্থগিত

৩

এডেনে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

৪

রংপুরের তারাগঞ্জ আ’লীগ নেতা নজরুল গ্রেফতার

৫

নভোএয়ারে সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

৬