মিরপুরে মধ্যরাতে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক
রাজধানীর মিরপুরে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত কর্মী ও যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে মিছিলের চেষ্টা করার সময় ছাত্রলীগের সাত কর্মীকে আটক করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে মিরপুর মডেল থানার মিরপুর-২ এলাকায় ছাত্রলীগের কয়েকজন কর্মী মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে।
এ ছাড়া থানায় দায়ের করা নাশকতার মামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আটজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190897