ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৬ ০৯:৪০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ভেজাল গুড় তৈরির দায়ে একজনের অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জে ভেজাল গুড় তৈরির দায়ে একজনের অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভেজাল গুড় তৈরির দায়ে আনারুল হক নামে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে রনি বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় জব্দকৃত ভেজাল গুড় ও গুড় প্রস্তুতের সরঞ্জামাদি স্থানীয়দের উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে। আনারুল হক শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের রনি বাজার এলাকার মহসিন আলীর ছেলে।

আরও পড়ুন

আদালত সূত্রে জানা যায়, অভিযানে ভেজাল গুড় প্রস্তুতের প্রমাণ পাওয়ায় আনারুল হককে পনের হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা। এসময় শিবগঞ্জ থানা পুলিশের এএসআই শাহ আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ভেজাল গুড় তৈরির দায়ে একজনের অর্থদন্ড

১

আকিজ বেকারসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, কর্মস্থল গাজীপুর

২

গাইবান্ধার সাঘাটায় মজলিসের খাবার খেয়ে ১২ শতাধিক মানুষ অসুস্থ

৩

টেরিটরি ম্যানেজার নিয়োগ দেবে এসিআই, আবেদন অনলাইনে

৪

চাঁপাইনবাবগঞ্জে কাঁচা বাজার উচ্ছেদ না করে স্থায়ী করার দাবিতে মানববন্ধন

৫

১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান

৬