ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৬ ১০:৪৭ এএম

বিদায়ের আগে কিউবার একটা ব্যবস্থা করতে চাই : ট্রাম্প

বিদায়ের আগে কিউবার একটা ব্যবস্থা করতে চাই : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে ব্যাপক উত্তেজনা চললেও কিউবার কথা ভোলেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই প্রতিবেশী এই দেশটিকে ‘মুক্ত করতে’ সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। সেই সঙ্গে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ পরিকল্পনায় ‘বিশেষ ভূমিকা’ পালন করবেন।

বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির সমর্থক ও রেডিও উপস্থাপক হিউ হিউইটকে সাক্ষাৎকার দিয়েছেন  প্রেসিডেন্ট ট্রাম্প। হিউইট তাকে প্রশ্ন করেছিলেন, কিউবায় সামরিক অভিযান পরিচালনার কোনো পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের আছে কি না।

আরও পড়ুন

জবাবে ট্রাম্প বলেন, “আমি বিদায় নেওয়ার আগেই কিউবার বিষয়টি শেষ করতে চাই। আর এ ইস্যুতে আমাদের একজন অত্যন্ত যোগ্য ও প্রতিভাবান ব্যক্তি আছেন, তিনি হলেন মার্কো। আপনারা হয়তো জানেন যে, মার্কোর বাবা-মা কিউবা থেকে এসেছেন; তাই তিনিও এতে আগ্রহী হবেন।”

উল্লেখ্য প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও কিউবায় শাসন পরিবর্তনের আহ্বান জানিয়েছেন এবং লাতিন আমেরিকার এই দেশটির কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তবে এই প্রথম তিনি বিষয়টি নিয়ে সুনির্দিষ্টভাবে একটি সময়সীমা উল্লেখ করলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ের আগে কিউবার একটা ব্যবস্থা করতে চাই : ট্রাম্প

১

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

২

ভোরে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

৩

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ, ৮ জনের নামে মামলা

৪

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী

৫

যুক্তরাষ্ট্রের রাজধানীতে বন্দুকধারীর তাণ্ডব: গুলিবিদ্ধ ৫, নিহত ১

৬