ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৬ ০৪:৪৮ পিএম

ইরানে হামলা নিয়ে বিরোধে জড়ালেন নেতানিয়াহু-আইজেনকোট

সংগৃহীত,ইরানে হামলা নিয়ে বিরোধে জড়ালেন নেতানিয়াহু-আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সংক্রান্ত নিরাপত্তা ব্রিফিং নিয়ে গাদি আইজেনকোটের সঙ্গে তাঁর বিরোধ সামনে এসেছে। দেশটিতে সরকার গঠনের জন্য সম্প্রতি আইজেনকোটকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

নির্বাচন পরবর্তী অন্তর্বর্তীকালীন সময়ে জরুরি পরিস্থিতি ছাড়া নিরাপত্তা বাহিনীকে ব্যবহার না করার বিষয়ে সম্প্রতি নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন আইজেনকোট। এর মধ্যেই খবর প্রকাশ হয়, নিরাপত্তা প্রধানদের আপত্তি উপেক্ষা করে ইরানে সামরিক অভিযান চালাতে চাইছেন নেতানিয়াহু। এর পরিপ্রেক্ষিতে বুধবার প্রধানমন্ত্রীর কাছে থেকে নিরাপত্তা ব্রিফিং পাওয়ার আবেদন করেন আইজেনকোট।

ব্রিফিং পাওয়ার ব্যবস্থা করতে আইজেনকোট অ্যাটর্নি জেনারেলের হস্তক্ষেপও চেয়েছেন। তাঁর যুক্তি, প্রেসিডেন্ট তাঁকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। দেশে বর্তমানে কোনো বিরোধীদলীয় নেতাও নেই। সুতরাং তাঁকে এখন নিয়মিত ব্রিফিং ও গোয়েন্দা মূল্যায়নের তথ্য দেওয়া উচিত।

আইজেনকোটের অভিযোগ, ব্রিফিংয়ের সময়সূচি নির্ধারণে তাঁর দল প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। এরপর তিনি অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেকোনো সামরিক পদক্ষেপের আগে যথাযথভাবে অনুমোদনের ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য এটি অপরিহার্য।

আরও পড়ুন

আইজেনকোটের চিঠির জবাবে নেতানিয়াহু বলেছেন, ‘ইয়াশার পার্টির প্রধান জাতীয় নিরাপত্তাকে রাজনীতিকরণের চেষ্টা করছেন। এ ধরনের বিষয় প্রকাশ্যে আলোচনা করা উচিত নয়।’ প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, ভীতি ও বিভেদ না ছড়িয়ে সবারই দায়িত্বশীল আচরণ করা উচিত।

নেতানিয়াহুর দপ্তর আরও বলেছে, নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনার জন্য আইজেনকোটের চিঠিটি দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। এটি জাতীয় নিরাপত্তা ইস্যুতে রাজনীতি টেনে আনার একটি অপচেষ্টা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা নিয়ে বিরোধে জড়ালেন নেতানিয়াহু-আইজেনকোট

১

ফরিদপুরে সালথায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাতভর পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৮

৩

নারায়ণগঞ্জে বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেফতার ১

৪

সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতির মামলায় আরও ৫ জনের সাক্ষ্য

৫

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

৬