ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৬ ০৬:২২ পিএম

হয়ে উঠেছেন নেট তারকা

তেহরানে বাদাম বেঁচছেন নেতানিয়াহু!

সংগৃহীত,তেহরানে বাদাম বেঁচছেন নেতানিয়াহু!

আন্তর্জাতিক ডেস্ক : প্রথম দেখায় মনে হবে  নেতানিয়াহু । তবে,ইরানের রাজধানী তেহরানে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ইরানের নেট দুনিয়ায় রীতিমতো তারকা হয়ে উঠেছেন।

ইরানের পাশপাশি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো; এমনকি ইসরায়েলের সংবাদমাধ্যমেও শিরোনাম হয়েছেন এ ব্যক্তি।

তিনি প্রথমে ভাইরাল হন ৯ সেকেন্ডের এক ভিডিওর মাধ্যমে। এক ব্যক্তি ভিডিও করে তা প্রকাশ করে জিজ্ঞেস করেন, দেখুন তো কার মতো দেখতে। এরপর এটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা চুলের এ ব্যক্তি বাদাম মাপার একটি দাঁড়িপাল্লার পেছনে বসে আছেন।

এ নিয়ে অনেকে মজাও করছেন। এক ইরানি বলেছেন, নেতানিয়াহু এখন ইরান নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছেন। এর বদলে ইরানে এসে বাদামের ব্যবসা শুরু করেছেন।

আরও পড়ুন

আরেকজন বলেছেন, সরকারের উচিত এ ব্যক্তিকে নিয়ে গিয়ে নেতানিয়াহু হিসেবে উপস্থাপন করে তাকে গ্রেপ্তারের নাটক বানানো।

আবার অনেকে ওই ব্যক্তির দোকানের ঠিকানা খুঁজে সেখানে যাওয়ার আগ্রহের কথা জানাচ্ছিলেন।

ভাইরাল হলেও এ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম হায়োম জানিয়েছে, একটি নাম কয়েক জায়গায় দেখা গেছে, তবে সেটি তার সত্যিকারের নাম কি না তা স্পষ্ট নয়। এছাড়া ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তাও নিশ্চিত না।

সূত্র: খামা প্রেস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেহরানে বাদাম বেঁচছেন নেতানিয়াহু!

১

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত

২

প্রধানমন্ত্রীর ছবি-নাম ব্যবহার করা ১৩৭টি ভুয়া অ্যাকাউন্ট ও পেজ শনাক্ত

৩

‘স্ত্রী ক্যানসারে আক্রান্ত’, বিদেশযাত্রা এড়াতে বিমান ছিনতাইয়ের হুমকি

৪

এক এক লোক এক এক কথা বললে বগুড়ার উন্নয়ন সম্ভব না : আতিকুর রহমান রুমন

৫

ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেলো ভারতের টাটা

৬