ঢাবির তিন সহকারী প্রক্টরের পদত্যাগ
ঢাবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন।
গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের মাধ্যমে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্র জমা দেওয়া তিন সহকারী প্রক্টর হলেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী।
আরও পড়ুনবিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রশাসনের পক্ষ থেকে ওই তিন সহকারী প্রক্টরকে পদ ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তারা পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, তিনি ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রশাসনের অনুরোধের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘প্রক্টর স্যার জানিয়েছিলেন যে কিছুটা চাপ আছে। তবে স্যার নিজে থেকে কিছু করতে চাচ্ছিলেন না, বরং আমাদের সম্মানের কথা চিন্তা করেই পদত্যাগের অনুরোধ করেছেন। আমরাও স্যারের কথা মেনে নিয়ে সম্মতির ভিত্তিতে পদত্যাগের সিদ্ধান্ত নিই। এরপর দাপ্তরিক কাজ শেষ করে আমি পদত্যাগপত্র জমা দিয়েছি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_original_1789627580_original_1793775722_medium_1794394357.jpg)
_medium_1794392909.jpg)
_medium_1794220802.jpg)
_medium_1794304799.jpg)



