ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৬ ০১:৫৩ পিএম

এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে হামলা চালাতে ব্যবহার করা হলে ইউরোপে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও পাল্টা হামলা চালানোর চরম হুঁশিয়ারি দিয়েছে তেহরান। লেবাননভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘আল মায়াদিন’—এ সম্প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান মহসিন রেজাই এই হুমকি দেন।

তেহরানে দেওয়া সাক্ষাৎকারে মহসিন রেজাই স্পষ্ট ভাষায় বলেন, ইরানে বোমা বর্ষণের উদ্দেশ্যে যদি কোনো মার্কিন বিমান উড্ডয়ন করে—তা তা মধ্যপ্রাচ্য, ইউরোপ বা বিশ্বের দূরবর্তী যেকোনো প্রান্তেই অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে হোক না কেন—আমরা কোনো দ্বিধা ছাড়াই সেই ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাব। ইরানের এই শীর্ষ কর্মকর্তা জানান, ওয়াশিংটনের যেকোনো নতুন আগ্রাসনের জবাব দিতে তারা এবার আরও দূরপাল্লার ও অনাক্রমণাত্মক ঘাঁটিগুলোকে টার্গেট তালিকায় রাখছেন। এমনকি মার্কিন বাহিনী যেসব সামরিক দ্বীপকে নিজেদের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে নিরাপদ মনে করে, সেখানেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে বলে তিনি সতর্ক করে দেন।

আরও পড়ুন

এদিকে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম কৌশলগত পথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় উন্মুক্ত করা নিয়ে ওয়াশিংটনের ওপর শর্ত আরোপ অব্যাহত রেখেছে তেহরান। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত নিরসনে যে কূটনৈতিক আলোচনা চলছে, সেখানে ইরানি সম্পদ বাজেয়াপ্তকরণ রদ এবং সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছে তারা। তবে সামরিক উত্তেজনার মাঝেও নিজেদের পারমাণবিক কার্যক্রমকে আলোচনার বাইরে রাখা এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের এক চিমটিও দেশের বাইরে না পাঠানোর চূড়ান্ত সীমারেখা পুনর্ব্যক্ত করেছেন রেজাই। সূত্র : আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

১

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

২

মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

৩

১০০ দিনের পরিকল্পনা তথ্য কমিশনের, হবে আরটিআই মেলা

৪

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড

৫

মিস ইউনিভার্সের মঞ্চে সামিরা খান মাহিকে এগিয়ে নিতে ভোট দেবেন যেভাবে

৬