ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৬ ০৩:৪৯ পিএম

চাঁদপুরে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

চাঁদপুরে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে জেলাজুড়ে অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এসব অভিযানে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন থানা-পুলিশের পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার ও আটকের ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, মতলব দক্ষিণ থানায় ২ জন, মতলব উত্তর থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ২ জন, শাহরাস্তি থানায় ৩ জন এবং কচুয়া থানায় ১ জন রয়েছেন।

আরও পড়ুন

এছাড়া মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানা-পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় চাঁদপুর সদর মডেল থানায় ৯ জন, হাইমচর থানায় ১ জন এবং ফরিদগঞ্জ থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, বিভিন্ন ধারা ও বিশেষ অভিযানে চাঁদপুর সদর মডেল থানা ১০ জন, হাইমচর থানা ২ জন, ফরিদগঞ্জ থানা ৩ জন এবং শাহরাস্তি থানা পুলিশ ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে। একই অভিযানে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকেও আটক করা হয়েছে। তাদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, ফরিদগঞ্জ থানায় ৫ জন, হাজীগঞ্জ থানায় ২ জন এবং কচুয়া থানায় ৫ জন রয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার বাকিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

১

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

২

খাগড়াছড়িতে সদর উপজেলা সমাজসেবা ও ভূমি অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি

৩

সাবেক শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার

৪

জুলাই আন্দোলনে নেতৃত্বের কারণে নুসরাতের বাড়িতে আগুন দেওয়া হয়েছে : রিজভী

৫

ইরানে হামলার প্রস্তুতি জোরদারের নির্দেশ ইসরায়েলের মন্ত্রিসভার

৬