ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৬ ০১:৪৩ পিএম

মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। তারা সবাই ডাক বিভাগের গাড়িটির আরোহী।

বুধবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকার কাউছার নগরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে দাঁড়িয়ে ছিল।

আধা ঘণ্টা পর একই দিক থেকে আসা ডাক বিভাগের ডাক ও পার্সেল পরিবহনের একটি কাভার্ডভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চালক জসিম (৪০), মজনু মিয়া (৫৪) ও রিপন মিয়া (২৩) গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে।

আরও পড়ুন

মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড়ে এবং রিপন মিয়ার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবই গ্রামে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

১

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

২

মালয়েশিয়া যেতে ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

৩

ড্রোন দিয়ে আড়াই হাজার কিমি দূরে রাশিয়া তেল শোধনাগারে হামলা

৪

ক্যারিককে সরিয়ে আসছে ম্যানইউ’র দায়িত্বে পচেত্তিনো!

৫

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু মারা গেছেন

৬