ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৬ ০১:১৬ পিএম

মিস ইউনিভার্সের মঞ্চে সামিরা খান মাহিকে এগিয়ে নিতে ভোট দেবেন যেভাবে

মিস ইউনিভার্সের মঞ্চে সামিরা খান মাহিকে এগিয়ে নিতে ভোট দেবেন যেভাবে

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বমঞ্চে দেশের অবস্থান শক্ত করতে ভক্ত ও দেশবাসীর কাছে ভোট ও পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাহি বাংলাদেশকে শীর্ষে নিয়ে যেতে সবাইকে একযোগে পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পোস্টে তিনি বিশ্বমঞ্চে মাহিকে ভোট দেওয়ার প্রক্রিয়াও স্পষ্ট করে দেন। ভোট দিতে ভক্তদের প্রথমে অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে ‘MU FAN’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপের 'Vote' অপশনে গিয়ে 'Miss Universe Bangladesh' নির্বাচন করে ভোটটি প্রদান করতে হবে।

আরও পড়ুন

 

উল্লেখ্য, গত ৭ নভেম্বর রাতে রাজধানীর এক জমকালো আয়োজনে মাহির মাথায় এই খেতাবের মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা আন্তর্জাতিক এই মঞ্চে প্রতিনিধিত্ব করলেও বড় কোনো সাফল্য পাননি। তবে এবার সামিরা খান মাহিকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে এবং ভক্তদের ভোটে তিনি কতটা এগিয়ে যেতে পারেন তা দেখার অপেক্ষায় দেশবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিস ইউনিভার্সের মঞ্চে সামিরা খান মাহিকে এগিয়ে নিতে ভোট দেবেন যেভাবে

১

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

২

পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

৩

স্বর্ণের দামে সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম

৪

কারিনা কাপুরের নেকলেসে আয়াতুল কুরসি, ক্ষমা চাইতে আইনি নোটিশ

৫

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

৬