ভিডিও বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৬ ০৫:৩৮ পিএম

মিয়ানমারে প্রবেশে বাধা, ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত

সংগৃহীত,মিয়ানমারে প্রবেশে বাধা, ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার জন্য দেশটিতে প্রবেশের অনুমতি পাননি জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই কারি। 

তবে মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব, বিশেষ করে রোহিঙ্গা সংকট ও রাখাইন রাজ্যের পরিস্থিতি পর্যালোচনায় সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে জাতিসংঘের এই বিশেষ দূতের। তার বাংলাদেশ সফর চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতর (ওএইচসিএইচআর) জানিয়েছে, মিয়ানমার সফরের জন্য আনুষ্ঠানিক আবেদন করেছিলেন কেলি ই কারি। কিন্তু দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ মুহূর্তে এ ধরনের সফরের জন্য তারা প্রস্তুত নয়।

আরও পড়ুন

বাংলাদেশ সফরে কেলি ই কারি মিয়ানমারের চলমান সশস্ত্র সংঘাত, রাখাইন রাজ্যের মানবাধিকার পরিস্থিতি এবং এর ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ওপর সৃষ্ট প্রভাব পর্যালোচনা করবেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলোও খতিয়ে দেখবেন তিনি।

সফরকালে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের এই বিশেষ র‌্যাপোর্টিয়ার। ঢাকা ছাড়াও কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে তার।

সফর শেষে আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতিসংঘ ভবনে (ইউএন হাউস) সংবাদ সম্মেলন করবেন কেলি ই কারি। বাংলাদেশ সফর ও সংশ্লিষ্ট পর্যবেক্ষণের ভিত্তিতে তৈরি তার পরবর্তী প্রতিবেদন ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে উপস্থাপনের কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে প্রবেশে বাধা, ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত

১

মারা গেছেন অভিনেতা ডিপজলের মেজো ভাই  

২

ট্রাফিক আইন লঙ্ঘন : ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৭ মামলা

৩

বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

৪

১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি কর্তৃপক্ষ

৫

অনেক বন্ধুর পথ পেরিয়ে ৩৯ বছরে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী

৬