ট্রাফিক আইন লঙ্ঘন : ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৭ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৪৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ড ভ্যান, ৫টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ৯৬টি মামলা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৫০টি মামলা করা হয়েছে।
একই সময়ে ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯টি বাস, ৪টি ট্রাক, ১৩টি কাভার্ড ভ্যান, ৫৫টি সিএনজি ও ২০৪টি মোটরসাইকেলসহ মোট ৩৮০টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৫টি বাস, ৪৫টি ট্রাক, ৩৬টি কাভার্ড ভ্যান, ৬২টি সিএনজি ও ২১৪টি মোটরসাইকেলসহ মোট ৫০৫টি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুনএছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭টি বাস, ৭টি ট্রাক, ৮টি কাভার্ড ভ্যান, ২৭টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২১৬টি মামলা এবং ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪টি বাস, ৭টি ট্রাক, ১৭টি কাভার্ড ভ্যান, ৩৩টি সিএনজি ও ২০১টি মোটরসাইকেলসহ মোট ৩৩৯টি মামলা করা হয়।
রাজধানীর ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭টি বাস, ১০টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৫৬টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ মোট ৩০১টি মামলা হয়েছে। আর ট্রাফিক-গুলশান বিভাগে ২২টি বাস, ৮টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৬৩টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ৪৬০টি মামলা ঠুকেছে ট্রাফিক পুলিশ।
এছাড়াও অভিযানকালে ট্রাফিক আইন অমান্য করায় ৬৮৬টি গাড়ি ডাম্পিং এবং ২২৫টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানানো হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1794392224.jpg)
_medium_1794390323.jpg)
_medium_1794389914.jpg)
_medium_1794385792.jpg)
_original_1793691869_medium_1794290032.jpg)
_original_1789627580_original_1793775722_medium_1794394357.jpg)
_medium_1794393880.jpg)