বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলাসহ দেশটিতে সাম্প্রতিক হামলার ঘটনার পর নিরাপত্তা উদ্বেগের কারণে এই রুটে ফ্লাইট বন্ধ রেখেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল করবে।
আরও পড়ুনএর আগে বিমান গত ৩ নভেম্বর জানিয়েছিল, ৭ নভেম্বর থেকে দাম্মামগামী ফ্লাইট নিয়মিত হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ বিক্রয় কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1794392224.jpg)
_medium_1794390323.jpg)
_medium_1794389914.jpg)
_medium_1794385792.jpg)
_medium_1794384963.jpg)
_original_1789627580_original_1793775722_medium_1794394357.jpg)
_medium_1794393880.jpg)
_medium_1794392909.jpg)