জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে
নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সরকার। ২০২৭ সালের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। তবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ-চালানের পাশাপাশি প্রচলিত পদ্ধতিতেও শুল্ক পরিশোধ করা যাবে। সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
দ্য স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯-এর ১১এ ধারা এবং দ্য স্ট্যাম্প ডিউটিজ (অ্যাডিশনাল মোডস অব পেমেন্ট) অ্যাক্ট, ১৯৭৪-এর ২(১) ধারায় দেওয়া ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিবন্ধনযোগ্য দলিলের স্ট্যাম্প শুল্ক এ-চালানে পরিশোধের ক্ষেত্রে দলিল তৈরিতে কার্টিজ পেপার ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রারের কাছে দলিল জমা দেওয়ার সময় শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। একই সঙ্গে দলিলের প্রথম পাতায় শুল্ক পরিশোধের এ-চালান নম্বর উল্লেখ করতে হবে। বিমা পলিসির ওপর প্রযোজ্য স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। এ ক্ষেত্রে বিমা পলিসির সঙ্গে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। রসিদে সংশ্লিষ্ট বিমা পলিসির শনাক্তকরণ নম্বর এবং পলিসির প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধের এ-চালান নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুনএছাড়া একসঙ্গে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে এ-চালানের মাধ্যমে স্ট্যাম্প শুল্ক জমা দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের নাম ও শনাক্তকরণ নম্বর দিতে হবে। পরিচয় শনাক্তের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন), জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) অথবা ট্রেড লাইসেন্স নম্বর উল্লেখ করতে হবে।
সরকারের মতে, এ-চালান পদ্ধতি চালু হলে প্রচলিত ইমপ্রেসড ও অ্যাডহেসিভ স্ট্যাম্পের মুদ্রণ, সংরক্ষণ ও বিতরণ এবং কমিশন বাবদ বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি জাল স্ট্যাম্প বিক্রির সুযোগ বন্ধ করা এবং সরকারি রাজস্ব আয় বাড়ানো সম্ভব হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1794294179.jpg)
_original_1793691869_medium_1794290032.jpg)

_medium_1794287870.jpg)



