ভিডিও মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৬ ০১:০৩ পিএম

আইনি প্রসেস মেনেই শেখ হাসিনাকে দেশে এনে বিচারে সোপর্দ করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আইনি প্রসেস মেনেই শেখ হাসিনাকে দেশে এনে বিচারে সোপর্দ করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে আইনি কোনো জটিলতা আছে বলে মনে করে না সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্ডপ্রাপ্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণ চুক্তি ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে তাকে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, তিনি (শেখ হাসিনা) তো কেবল সাধারণ অপরাধী নন। তিনি মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। ১০০ বা ৫০০ খুনের ঘটনা এক বিষয়, কিন্তু মানবতাবিরোধী অপরাধ সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমাদের দেশের সংবিধানেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের জন্য সাধারণ মৌলিক মানবাধিকার স্থগিত বা রহিত থাকবে।

ভারতে শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ভারত সরকারের পক্ষ থেকেও অতীতে বলা হয়েছে এতে আইনি জটিলতা রয়েছে। তবে বাস্তবতা হলো, শেখ হাসিনা নিজে যেখানে বারবার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করছেন, সেখানে আইনি জটিলতা বা কোর্টের দীর্ঘসূত্রতার প্রশ্ন আসে না। ভারত সরকারের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি বিদ্যমান রয়েছে। সেই চুক্তির আওতেই আনুষ্ঠানিক চ্যানেলে তাকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। 

আরও পড়ুন

শেখ হাসিনার পাসপোর্ট প্রদান কিংবা ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, একটি ল’ ফার্ম থেকে ভারতের দিল্লিতে চিঠি পাঠানো হলেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। ফলে এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর রয়েছে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ, যা যথাসময়ে সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, একজন সাজাপ্রাপ্ত অপরাধীকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রক্রিয়া ও নিয়ম মেনে চলাই সরকারের মূল লক্ষ্য। কোনো অস্পষ্ট বা অসংগত উপায়ে নয়, বরং আইনি প্রসেস মেনেই শেখ হাসিনাকে দেশে এনে বিচারে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনি প্রসেস মেনেই শেখ হাসিনাকে দেশে এনে বিচারে সোপর্দ করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১

শিশুর টনসিল অপারেশনের পর যে সমস্যাগুলো হতে পারে

২

ক্ষেতলালে শিক্ষিত দুই প্রতিবন্ধী বিউটি ও রেহেনার অদম্য চেষ্টায় সফলতা

৩

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫

৪

 ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন : জাতীয় ইনস্টিটিউটে ভর্তি ৬৩ শিক্ষার্থী

৬