ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়।
অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তবে আজ অধিবেশন সংক্ষিপ্ত হলেও বিভিন্ন দিক থেকে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
আরও পড়ুনসংশ্লিষ্টরা জানান, অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। সে অনুযায়ী অধিবেশনটি আহ্বান করা হয়েছে।
এ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মোট আট কার্যদিবস চলতে পারে। আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এই অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1794220802.jpg)




_medium_1794214484.jpg)
_medium_1794212436.jpg)
_medium_1794212211.jpg)