মুশফিকের পর সিলেট টেস্টে দুই রেকর্ড গড়লেন হৃদয়
স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টটা প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের নতুন রেকর্ড গড়ার পর প্রথম বাংলাদেশি হিসেবে এক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন হৃদয়। এছাড়াও প্রথম বাংলাদেশি হিসেবে এক টেস্টে প্রথম ইনিংসে ২০০ রানের পর পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন এই ব্যাটার।
প্রথম ইনিংসে ২৪২ রানের হার না মানা ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭০ রানে অপারাজিত হৃদয়। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৬ আর ১০৫ রানের ইনিংস খেলে এতদিন রেকর্ডটা নিজের করে রেখেছিলেন মুমিনুল হক। সে ম্যাচে সাকুল্যে তার রান ছিল ২৮১। আজ ৪০ রানে থাকাকালেই সেটা ভেঙে দিয়েছেন হৃদয়। তবে এক ম্যাচে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটা ভাঙতে হলে বেশ কাঠখড় পোড়াতে হবে হৃদয়কে, ব্যাটের রানের গতিও বাড়াতে হবে বহুগুণে। ১৯৯০ সালে গ্রাহাম গুচ লর্ডসে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন, দ্বিতীয় ইনিংসে আবার করেছিলেন ১২৩ রান। তাতে তার মোট রান গিয়ে দাঁড়িয়েছিল ৪৫৬। সে রেকর্ড প্রায় ৩৬ বছর ধরে টিকে আছে এখনও।
আরও পড়ুনসে রেকর্ডটা ভাঙতে এখনও হৃদয়ের দরকার ২২৮ রান, টেস্টের শেষ দিনে দেড় সেশনে এটা রীতিমতো দুঃসাধ্য ব্যাপার। তবে হৃদয় চাইলে শীর্ষ ১০-এ উঠে আসার একটা চেষ্টা করতে পারেন। আর ৮৬ রান তুললে মাহেলা জয়াবর্ধনেকে পেছনে ফেলে এই তালিকার সেরা দশে ঢুকে পড়বেন তিনি।
মন্তব্য করুন

_medium_1794211295.jpg)
_medium_1794210414.jpg)
_medium_1794209252.jpg)
_medium_1794207426.jpg)
_medium_1794206435.jpg)
_medium_1794205607.jpg)
_medium_1794207695.jpg)