ভিডিও সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬ ০৪:৪০ পিএম

৪৫তম বিসিএস

শিক্ষা ক্যাডারের ৩৩৯ কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন

শিক্ষা ক্যাডারের ৩৩৯ কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন

৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়া ৩৩৯ জন প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

রোববার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে তাদের কর্মস্থল নির্ধারণ করা হয়। পদায়ন পাওয়া প্রভাষকদের আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে যোগদান করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়ন পাওয়া প্রভাষকদের ১২ নভেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। তাদের যোগদানের বিষয়ে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) জানাতে হবে।
 
এ ছাড়া পদায়ন পাওয়া প্রভাষকদের নিজ নিজ কর্মস্থলে অন্তত দুই বছর দায়িত্ব পালন করতে হবে। এ সময়ের মধ্যে অন্যত্র বদলির কোনো আবেদন বিবেচনা করা হবে না। বেতন-ভাতা উত্তোলনে কোনো জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট প্রভাষকেরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে সংযুক্ত হিসেবে গণ্য হবেন।

আরও পড়ুন

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা ক্যাডারের ৩৩৯ কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন

১

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

২

নেত্রকোণায় ফিশারিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

৩

এক নবজাতককে নিজের সন্তান দাবি দুই পুরুষের, হাসপাতালে উত্তেজনা

৪

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা

৫

গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

৬