ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ০৭:০২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক ককটেল বিস্ফোরণ

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন ও ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে। এ সময় পালাক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বরে ও নীলক্ষেত সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একইসময় টিএসসিতে ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে দুজনকে আটক করে শিক্ষার্থীরা।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা ২ জনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করে। তাদের প্রক্টর অফিসে নিয়ে আসা হচ্ছে। ইতোমধ্যেই শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে পরিস্থিতি বুঝার চেষ্টা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক ককটেল বিস্ফোরণ

১

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণের অভিযোগ

২

ছেলের ছবি প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি

৩

সাফল্যের দৌড়ে চীনে কিশোরদের বাড়ছে মানসিক স্বাস্থ্যঝুঁকি

৪

লালমনিরহাট পৌরসভা এলাকায় বিধি না মেনেই যত্রতত্র গড়ে উঠছে বহুতল ভবন

৫

রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ কলেজছাত্রী গ্রেফতার

৬