ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ০৬:৫৬ পিএম

ছেলের ছবি প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি

দীর্ঘদিন ছেলেকে আড়ালে রাখার পর অবশেষে তার মুখ প্রকাশ্যে আনলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দীপাবলির বিশেষ আয়োজনে পরিবারের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন তারা। ছবিতে প্রথমবারের মতো দেখা মিলেছে তাদের ছেলে ভিহানের।

 

রোববার (৮ নভেম্বর) নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিগুলো শেয়ার করেন ক্যাটরিনা ও ভিকি। পোস্টের ক্যাপশনে ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তারা লেখেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা।’ শুভেচ্ছাবার্তার শেষে নিজেদের পাশাপাশি ছেলে ভিহানের নামও যুক্ত করেন তারা।

 

প্রকাশিত ছবিগুলোতে উৎসবের সাজে দেখা গেছে এই তারকা দম্পতিকে। ক্যাটরিনার পরনে ছিল হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক। আর ভিকি বেছে নিয়েছিলেন ক্রিম রঙের শেরওয়ানি। দুজনের মাঝখানে দাঁড়িয়ে ছিল ছোট্ট ভিহান।

আরও পড়ুন

ছবির একটিতে হাসিমুখে হাত নাড়তে দেখা যায় ভিহানকে। বাবা-মায়ের সঙ্গে তার এমন মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। এতদিন ছেলের ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছিলেন ক্যাটরিনা ও ভিকি। এমনকি তার মুখের ছবিও প্রকাশ করেননি তারা। ফলে দীপাবলির শুভেচ্ছাবার্তার সঙ্গে ছেলের প্রথম ছবি প্রকাশের বিষয়টি ভক্তদের কাছে বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।

উল্লেখ্য, ২০২১ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর রাজস্থানে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এরপর ২০২৫ সালে তাদের পরিবারে জন্ম নেয় ছেলে ভিহান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের ছবি প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি

১

সাফল্যের দৌড়ে চীনে কিশোরদের বাড়ছে মানসিক স্বাস্থ্যঝুঁকি

২

লালমনিরহাট পৌরসভা এলাকায় বিধি না মেনেই যত্রতত্র গড়ে উঠছে বহুতল ভবন

৩

রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ কলেজছাত্রী গ্রেফতার

৪

কিশোরগঞ্জে গরুসহ ছিনতাই হওয়া পিকআপ উদ্ধার, গ্রেফতার ২

৫

আকিজ ফুডে সেলস ম্যানেজার নিয়োগ, কর্মস্থল ঢাকা

৬