ভিডিও শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬ ০৪:২৬ পিএম

হৃদয়ের পরাজিত ২৪২ রানের ইনিংস, বাংলাদেশের ৩০ রানের লিড

হৃদয়ের পরাজিত ২৪২ রানের ইনিংস, বাংলাদেশের ৩০ রানের লিড

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩০ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হৃদয়ের দুর্দান্ত ২৪২ রানের অপরাজিত ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩৮৬ রান সংগ্রহ করেছে টাইগাররা।

বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন হৃদয়। ২৪২ রানে অপরাজিত থেকে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। অন্য প্রান্তে ব্যাটিং সঙ্গীর অভাবে ইনিংসটি আরও বড় করার সুযোগ পাননি তিনি।

এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের দখলে। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রান করেছিলেন মুশফিক। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন হৃদয়।

হৃদয়ের অসাধারণ ইনিংসের পাশাপাশি তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৫৬ রানের ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছাড়িয়ে যায় বাংলাদেশ।

আরও পড়ুন

এদিকে বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় ব্যাটিংয়ে নামতে পারেননি সাদমান ইসলাম। তাসকিন আউট হওয়ার পর হৃদয়ের সঙ্গে তার ৮৫ রানের জুটির সমাপ্তি ঘটে। সাদমান ব্যাটিংয়ে নামতে না পারায় সেখানেই বাংলাদেশের ইনিংস শেষ ঘোষণা করা হয়।

ফলে প্রথম ইনিংস শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবপাচার চক্র নির্মূলে টেকনাফে আবারও যৌথ বাহিনীর অভিযান

১

হৃদয়ের পরাজিত ২৪২ রানের ইনিংস, বাংলাদেশের ৩০ রানের লিড

২

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি নিয়ে বিরোধ, সাইনবোর্ড ভাঙলেন এনসিপি নেতাকর্মীরা

৩

পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে তারেক রহমান

৪

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মদ ও শাড়ি জব্দ

৫

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

৬