ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ১১:২২ এএম

আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে: আইনমন্ত্রী

আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে: আইনমন্ত্রী

বিচার বিভাগকে আর্থিক দুর্নীতি যতটা না ক্ষতি করেছে, তার চেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, যে বিচারকদের নামে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার ও প্রধান বিচারপতি।

আজ রোববার (৮ নভেম্বর) সকালে অধস্তন আদালতের বিচারকদের ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, একবার সুপ্রিম কোর্টের স্থায়ী বিচারক হয়ে গেলে তার কাজে আর সরকার হস্তক্ষেপ করবে না। বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধান সংশোধন করে সেটা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে আইনি সব পদক্ষেপ নেওয়া হবে। তিনি আমাদের চোখে অপরাধী।

আরও পড়ুন

আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা নিয়ে রায় হবে, তাতে বাংলাদেশ ন্যায়বিচার প্রত্যাশা করছে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।

এদিকে, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বিচারব্যবস্থার সুফল পেতে হলে স্বাধীন এবং রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা অপরিহার্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে: আইনমন্ত্রী

১

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, হামলাকারীর বাড়িতেও মিলল ৩ মৃতদেহ

২

ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়কপথ অবরোধ: ট্রেন ও যান চলাচল বন্ধ

৩

শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২

৫

দীপাবলি উৎসব ও শ্যামাপূজা আজ

৬