দীপাবলি উৎসব ও শ্যামাপূজা আজ
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি আজ রোববার (৮ নভেম্বর)। সাধারণত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। শক্তি ও শান্তির দেবী শ্যামাপূজার আয়োজন ঘিরে হিন্দু সম্প্রদায়ের সর্বত্র আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
বাঙালি সংস্কৃতিতে কালীপূজার ও দীপাবলির উৎসব গুরুত্বপূর্ণ। আলোর উৎসব দীপাবলিকে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা ‘দীপাবলি’বললেও অবাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা একে ‘দিওয়ালি’বলে থাকেন। ধর্মীয় এই উৎসবকে অনেকে ‘দীপান্বিতা কালীপূজা’ ও বলে থাকেন। অশুভ-অকল্যাণের প্রতীক অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এই উৎসব হিন্দু ধর্মাবলম্বীরা পালন করে চলেছেন শত শত বছর ধরে। বাঙালি, অসমীয়া ও ওড়িয়া হিন্দুরা এই তিথিতে কালীপূজা উদ্যাপন করেন।
পঞ্জিকা মতে, রোববার দুপুর ১টা ২ মিনিটে শুরু হবে অমাবস্যা তিথি, যা শেষ হবে আগামীকাল সোমবার বেলা ১১টা ৫৮ মিনিটে।
আরও পড়ুনকালীপূজা সাধারণত মধ্যরাতে শুরু হয়। একই তিথিতে কালীপূজার পাশাপাশি অনেকেই লক্ষ্মীপূজাও করবেন। কালীপূজার দিন হিন্দু ধর্মাবলম্বীরা সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের স্মরণ করেন।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগ শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, মিরপুর-২ ও মিরপুর-১৩ নম্বর মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার, বাংলাবাজারসহ বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে শ্যামাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








