ভিডিও শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬ ১০:৪৩ পিএম

পঞ্চগড়ে পেট্রোল দিয়ে ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

পঞ্চগড়ে পেট্রোল দিয়ে ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খাসমহল এলাকায় ইসলামুল হক নামে এক ব্যবসায়ীর বাড়িতে রাতের আঁধারে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে পঞ্চগড় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।

অভিযোগে ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তিনি বাড়িতে না থাকার সুযোগে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় জানালা দিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় তার এক সময়ে ব্যবসায়িক পার্টনার।

তিনি একই এলাকার বাসিন্দা। তাৎক্ষণিক টের পাওয়ায় প্রাণ রক্ষা হলেও ঘরের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ কিছু জিনিসপত্র আগুনে পুড়ে যায়। তাদের চিৎকারে বাড়ির অন্য লোকজন ও প্রতিবেশীরা এসে ঘরে থাকা লোকজনকে উদ্ধার  করেন এবং আগুন নেভাতে সক্ষম হন। সকালে বাড়ি ফিরে এই দৃশ্য দেখে দিশেহারা হয়ে পড়েন ওই ব্যবসায়ী। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী ইসলামুল হক।

আরও পড়ুন

সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, এটা জঘন্য কাজ। যারা এমনটি করেছে তাকে আইনের আওতায় আনার দাবি জানানো হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন রেজাউল করিম। তিনি বলেন, ইসলামুল তার কাছে জমির বায়না হিসেবে ১০ লাখ টাকা নেয়।

পরে তাকে জমি না দিয়ে অন্য মানুষকে জমি বিক্রি করে দেয়। টাকা ফেরত চাওয়ায় ইসলামুল অগ্নিকাণ্ডের নাটক সাজিয়েছে। পঞ্চগড় সদর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষযটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে পেট্রোল দিয়ে ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

১

বগুড়ার সোনাতলায় সুগন্ধি কালোজিরা ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

২

রংপুরের পীরগঞ্জে ইয়াবাসহ আটক ২

৩

ঢাকায় মহাসমাবেশে অংশ নিতে গিয়ে রংপুরের গ্রাম পুলিশের মৃত্যু

৪

সিরাজগঞ্জে আ’ লীগের দুই নেতা গ্রেফতার

৫

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা, ৪ নারী’সহ ৬ জন গ্রেফতার

৬