সিরাজগঞ্জে আ’ লীগের দুই নেতা গ্রেফতার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগা নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মো. নাজমুল হক বাবু (৪৮) এবং একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাগা পশ্চিমপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেন (৫৫)।
আরও পড়ুনসদর থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, গতকাল শুক্রবার রাতে খাগা গ্রামে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন







