জিয়াউর রহমানের দেখানো পথেই বিএনপি কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী
রাজশাহী প্রতিনিধি : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন। তিনি আজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। দেশকে ফ্যাসিবাদ ও হানাদারমুক্ত করতেও তিনি নেতৃত্ব দিয়েছেন।
তার দেখানো পথ ধরেই বিএনপি সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আজ শনিবার (৭ নভেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহী মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে অয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জোর করে বা অন্য কোনো স্বৈরাচারের মতো রাষ্ট্রক্ষমতায় আসেননি। দেশের জন্য তিনি বিভিন্ন সময় চরম পরীক্ষা দিয়েছেন।
আরও পড়ুনমহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ঐতিহাসিক ও সর্বোচ্চ অবদান রয়েছে। তাকে সামনে রেখেই এ দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এড. শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বনশিল্প করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
মন্তব্য করুন








