রংপুর বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন সাব্বীর হোসেন
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: রংপুর বিভাগের প্রায় ৫ হাজার জন গ্রাম পুলিশের মধ্যে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন দিনাজপুরের বিরল উপজেলার সাব্বীর হোসেন। আজ শনিবার (৭ নভেম্বর) রাজধানী ঢাকার তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।
মো. সাব্বীর হোসেন বিরল উপজেলার বিরল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে গত ২০১৯ সালে যোগদান করেন। এরপর তার সততা, কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি স্বরুপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
বিরল উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলাম জানান, সাব্বীর হোসেন গ্রামীণ জনপদের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা বিধান এবং তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কার্যাদি বাস্তবায়নে অনন্য কৃতিত্ব প্রদর্শন করেছেন।
আরও পড়ুনতার এ সাফল্যে বিরল ইউনিয়ন পরিষদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. মোস্তফা জামানসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মন্তব্য করুন







