ভিডিও শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬ ০৪:৪০ পিএম

সারাদেশে হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু

সারাদেশে হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৯ জন।

আজ শনিবার (০৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৮৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ০৭ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৩৭ হাজার ৭০২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬১ জন, গত ১৫ মার্চ থেকে ০৭ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৪ হাজার ৩৫৫ জন।

আরও পড়ুন

গত ১৫ মার্চ থেকে ০৭ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১১ হাজার ৮৬৫ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ তিন হাজার ২৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ০৭ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৭৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ০৭ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু

১

বাগেরহাটে মোরেলগঞ্জে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

২

মানবপাচার চক্র নির্মূলে টেকনাফে আবারও যৌথ বাহিনীর অভিযান

৩

হৃদয়ের পরাজিত ২৪২ রানের ইনিংস, বাংলাদেশের ৩০ রানের লিড

৪

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি নিয়ে বিরোধ, সাইনবোর্ড ভাঙলেন এনসিপি নেতাকর্মীরা

৫

পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে তারেক রহমান

৬