ভিডিও শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬ ০৪:৩৭ পিএম

বাগেরহাটে মোরেলগঞ্জে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাটে মোরেলগঞ্জে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় হাবিবা নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার সদর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত হাবিবা উপজেলার গাবতলা গ্রামের ব্যবসায়ী মোশারেফ মেয়ে এবং মোরেলগঞ্জ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। বাবা-মায়ের সঙ্গে মোরেলগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় থাকত হাবিবা।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, লাশ উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সকালে নিজ ঘরে হাবিবাকে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে থানায় খবর দেন পরিবারের সদস্যরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

তবে কী কারণে এ ঘটনায় সে বিষয়ে কোনো কারণ জানাতে পারেননি পরিবারের সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে মোরেলগঞ্জে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

১

মানবপাচার চক্র নির্মূলে টেকনাফে আবারও যৌথ বাহিনীর অভিযান

২

হৃদয়ের পরাজিত ২৪২ রানের ইনিংস, বাংলাদেশের ৩০ রানের লিড

৩

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি নিয়ে বিরোধ, সাইনবোর্ড ভাঙলেন এনসিপি নেতাকর্মীরা

৪

পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে তারেক রহমান

৫

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মদ ও শাড়ি জব্দ

৬