ভিডিও শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬ ০১:৩৪ পিএম

মানিকগঞ্জে গভীর রাতে বাসে আগুন

মানিকগঞ্জে গভীর রাতে বাসে আগুন

মফস্বল ডেস্ক : মানিকগঞ্জের সাটুরিয়ায় পোশাক কারখানার শ্রমিক পরিবহনে নিয়োজিত ‘পল্লীসেবা পরিবহন’-এর একটি বাসে গভীর রাতে আগুন দিয়েছে দুবৃর্ত্তারা। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে। আগুনে বাসটির অধিকাংশ অংশ পুড়ে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় থানা পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাসটি প্রতিদিন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকদের কর্মস্থলে আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। মধ্যরাতে জান্না এলাকায় সড়কের পাশে রাখা বাসটিতে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ঠিক কী উদ্দেশ্যে এবং কারা এই নাশকতামূলক অগ্নিকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মজিবর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে আগুনে বাসটির উল্লেখযোগ্য অংশ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার সময় ভেতরে কেউ না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

এ প্রসঙ্গে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি অবগত হয়ে পুলিশ সার্বিক খবরাখবর নিচ্ছে। পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে গভীর রাতে বাসে আগুন

১

ইরানের কেশম দ্বীপে হামলার তথ্য নিশ্চিত করল ট্রাম্প

২

প্রথম টেস্ট সেঞ্চুরিকে ১৫০ রানে ছাড়িয়ে গেলেন হৃদয়

৩

সরকার বলে কি আসলেই কোন ব্যবস্থা দেশে আছে? প্রশ্ন জামায়াত আমিরের

৪

মার্কিন নৌবাহিনী এক হাজার কিলোমিটার দূরে চলে গেছে : আইআরজিসি

৫

শিক্ষাসফরের বাস পুকুরে পড়ে শিক্ষকসহ নিহত ২

৬